কাউন্সিলের মনোনয়ন ফরম বিতরণ বন্ধের শর্তে আগামীকাল শনিবার পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন ছাত্রদলের সাবেক নেতারা।

বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির বলেন, আমাদের আজ ও আগামীকালের প্রোগ্রাম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। কারণ শনিবার পর্যন্ত ফরম বিতরণ স্থগিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান ক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠক করেন। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চলে এ বৈঠক।

নতুন কমিটি গঠন কেন্দ্র করে ছাত্রদলের বিলুপ্ত কমিটির ক্ষুব্ধ নেতাদের কাছ থেকে শনিবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।

জেড