প্রাথমিকভাবে ২০০ আসনে প্রার্থী ঘোষণা করবে জাতীয় পার্টি- জানালেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মহাজোটগতভাবে নির্বাচন হবে উল্লেখ করে তিনি জানান, পরবর্তী সময়ে সামগ্রিক পরিস্থতি বিবেচনা করে সংবাদ সম্মেলন করবে জাতীয় পার্টি।

তিনি বলেন, 'নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসুক নির্বাচনের ফলাফল মেনে নেবো। কয়েক দিনের মধ্যে নির্বাচন সংক্রান্ত সব কাজ সম্পন্ন করা হবে। সকল পরিস্থিতি বিবেচনা করছে জাতীয় পার্টি।'

সংবাদ সম্মেলনে আজ জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করার কথা ছিলো তবে কৌশলগত কারণে ঘোশোণা করা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে এ নিয়ে কেউ বিস্তারিত কিছু জানানো হয়নি।

এসএম