মানবতাবিরোধী অপরাধী জামায়াতের ইসলামীর নেতা রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদনে আমৃত্যু কারাদন্ড বহাল থাকায় নতুন প্রজন্ম মর্মাহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।
সোমবার (১৫ মে) সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ মর্মাহতের খবর জানানো হয়।
সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, পিরোজপুরের দেইল্লা রাজাকার নামে পরিচিত দেলাওয়ার হোসাইন সাঈদী হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদন্ডের আদেশটি রিভিউ আবেদনে খারিজ হওয়ায় এ প্রজন্ম মর্মাহত হয়েছে। অপ্রত্যাশীত রায় নতুন প্রজন্ম প্রত্যাখান করেছে।
তিঁনি আরও বলেন, ধর্ম ব্যবসায়ি দেলাওয়ার হোসাইন সাঈদী শুধু মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর বর্বরতা চালিয়ে ক্ষ্যান্ত হয়নি! স্বাধীনতার পরবর্তী সময়ে নতুন প্রজেন্মর মাঝে ইসলাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে উপস্থান করেছে। মানুষের মানবতাকে তাদের মনুষ্যত্ব থেকে বিছিন্ন করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। আর এই জঘণ্য অপরাধী দেইল্লা রাজাকারের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড দেওয়া উচিৎ ছিল।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





