বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে দলটি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

এছাড়াও একই দিন বিকাল ৩টায় কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কাউন্সিল হলে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

একইভাবে দেশ-বিদেশে বিভিন্ন শাখায় আলোচনা সভা র‌্যালি অনুষ্ঠিত হবে।

এমএইচ/ এআর