নববধূ হনুফা আক্তার রিক্তাকে নিয়ে ঢাকায় পৌঁছেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবনে পৌঁছায় বরযাত্রীবাহী গাড়িবহর।
ঢাকার সরকারি এ বাসভবনেই রাতে ফুলশয্যা হবে বর-কনের। ইতোমধ্যে ফুলশয্যার সব আয়োজন শেষ করা হয়েছে।
এর আগে বিকাল ৩টা ১ মিনিটে ৭০০ বরযাত্রী নিয়ে কনের বাড়ি চান্দিনার মিরাখলায় পৌঁছেন রেলমন্ত্রী। বিকাল ৪টায় কাবিন রেজিস্ট্রি বইয়ে স্বাক্ষর শেষে পৌঁনে ৫টায় কবুল বলেন দু’জনে।
মোনাজাত শেষে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সবার দোয়া নিয়ে কনের পিত্রালয় ত্যাগ করে বরযাত্রীবাহী গাড়িবহর। মেয়েকে গাড়িতে তুলে দেওয়ার সময় মা জোছনা বেগমসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
কনের খালাতো ভাই লুৎফুর রেজা খোকন জানান, আল্লাহর অশেষ রহমতে আজ মুজিবুল ভাই ও রিক্তার বিয়ে সম্পন্ন হয়েছে। নব দম্পতির জন্য সবার দোয়া কামনা করেন তিনি।
কেএইচ





