খালেদা জিয়ার ঘোষিত রুপকল্প ‘ভিশন-২০৩০’নকল রুপকল্প। দেশকে দশ বছর পিছিয়ে দিতেই খালেদা জিয়া রুপকল্প ‘ভিশন-২০৩০’ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুরের গেরদা ইউনিয়নের নিখুরদী গ্রামে উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবো। আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ইউরোপের মধ্যে উন্নত দেশে পরিণত হবো।
মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা যা করতে চাই ২০২১ সালের মধ্যে, খালেদা জিয়া সেটা করতে চায় ২০৩০ সালে। যার কারণেই শেখ হাসিনাকে আরো অন্তত দুই টার্ম প্রধানমন্ত্রী থাকা দরকার। সেজন্য আপানারা আবারো নৌকায় ভোট দিবেন।
গেরদা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ বক্তব্য রাখেন।
এমবি





