বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, পুলিশ প্রশাসন একাত্তরের ‘হানাদার’ বাহিনীর মতো কার্যকলাপ করছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
‘স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবি’তে এ মানববন্ধনের আয়োজন করে দলটি।
রফিকুল ইসলাম মিয়া পুলিশ প্রশাসনকে উদ্দেশে করে বলেন, ‘আপনারা আমাদের শত্রু নন। তাহলে কেনো আপনারা মিথ্যা আশ্রয় নিয়ে জনগণকে হয়রানি করছেন। মিথ্যার আশ্রয় ছেড়ে সত্যের পাশে এসে দাঁড়ান’।
নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে আওয়ামী লীগ বলেছিল, কেবল নিয়ম রক্ষার জন্যই এই নির্বাচন করা হচ্ছে। কিন্তু নির্বাচনের পরে তারা বলছে, এই নির্বাচন ৫ বছরের জন্য অনুষ্ঠিত হয়েছে’।
তিনি দেশের বিচার ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, ‘বর্তমানে সুপ্রীমকোর্টে কোনো বিচার হচ্ছে না। সরকার খুনের মামলাগুলো প্রত্যাহার করে নিচ্ছেন। আবার অন্য দিকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন’।
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘বিএনপি একমাত্র দল যারা দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য লড়াই করে যাচ্ছে’।
এ সময় মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
হানাদার বাহিনীর মতো কার্যকলাপ করছে পুলিশ:রফিকুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, পুলিশ প্রশাসন একাত্তরের ‘হানাদার’ বাহিনীর মতো কার্যকলাপ করছে।





