মো: আবদুল কাদের পুনরায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সরকারী কর্মচারী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি চারবার একই পদে নির্বাচিত হলেন। সাধারণ সম্পাদক নির্বাচতি হয়েছেন আবু ছায়িদ চৌধুরী।
ত্রিবার্ষিক নির্বাচনে (২০১৫-১৮) ৩৫ সদস্যের নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : কার্যকরী সভাপতি-অশোক কুমার পাল, সহ-সভাপতি- নিশীত কুমার ভৌমিক (সিলেট), আবু হেলাল মিয়া (রংপুর), যুগ্ম সম্পাদক মো: আজিম উদ্দিন, ফজলুল হক শরীফ, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রাজশাহী), মজিবুর রহমান (খুলনা), রতন কুমার দাস (বরিশাল), আফজাল হোসেন (রংপুর) আলমগীর হোসেন (ময়মনসিংহ), সংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক- সোহরাব হোসেন মল্লিক, অর্থ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বপন কুমার মৃধা, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, দফতর সম্পাদক আবদুস সামাদ, সহ-দফতর সম্পাদক আবু সাঈদ দেওয়ান, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক আবদুল মান্নান, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন প্রদীপ কুমার সরকার। সারাদেশে ৪৬৬ ভোটারের মধ্যে ৪৬২ জন ভোটাধিকার প্রয়োগ করে।
এআই





