মুক্তিযোদ্ধা আইয়ুব খানের মায়ের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ করে জাফরুল্লা চৌধুরী বলেন, ‘আপনি আইয়ুব খানের মায়ের সঙ্গে দেখা করে তাকে বলেন, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আপনার সন্তানকে আমরা বাঁচাতে পারিনি।’

আইয়ুব খানের হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে অবিলম্বে বিচার করতে হবে এবং প্রধান বিচারপতির মাধ্যেমে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। কারণ এ বিচার নিয়ে জনমনে যাতে কোনো প্রশ্ন না থাকে।’

এআই/