ছাত্রলীগের নেতাকর্মীদের নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন- ডিজিটাল সেন্টারে ছেলে মেয়েরা তাদের মাথা খাটিয়ে প্রতিমাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করছে। তোমরাও ভালোভাবে পড়ালেখা করে নিজেদের পায়ে দাঁড়াও। তাহলে তোমাদেরকে চাঁদাবাজি করতে হবে না।
বৃহষ্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে তিনি এ পরামর্শ দেন।
তিনি আরো বলেন- এমন কোনো কাজ করবে না যাতে ছাত্রলীগের বদনাম হয়।
তিনি বলেন- বাংলাদেশের অর্থনৈতিক গতি বিশ্বের মধ্যে চতুর্থ। এমন একটি সম্ভাবনাময় দেশে নিজের পায়ে দাড়ানোর অনেক সুযোগ আছে। তাই এখানে দুর্নীতি ও চাঁদাবাজি করার কোনো প্রয়োজন নেই।
জেআই





