বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর, সাবেক মন্ত্রী এবং নৌবাহিনীর প্রধান রিয়াল এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

বুধবার রাত সাড়ে ৮টায় ধানমন্ডিতে মাহবুব আলী নিজ বাসভবনে এর আয়োজন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইমনিউজবিডিকে এই তথ্য জানিয়েছেন।

ঢাকা, এমএইচ, ০৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম