বিএনএফের নাম পাল্টে বিএনএ করলেন পার্টির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা।
বুধবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে পার্টির এ নাম পরিবর্তনের ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) থেকে এখন তার দলের নাম হবে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ)।
একইসঙ্গে ১৩ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে দল গঠন করেন।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]