পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নেয়ার বিরোধিতাকারী সংগঠনগুলো সম্পর্কে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারই এ সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা করছে। সরকার শহীদ মিনারকে পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছে।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
২০-দলীয় জোটের নেতা-কর্মীদের হত্যায় সরকার ফ্রি লাইসেন্স দিয়েছে মন্তব্য করেরিজভী আহমেদ বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে প্রতিহত করা হবে।
জেএ





