দলীয় কাউন্সিলের জন্য রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের ‘কিয়দংশ’ ব্যবহারের অনুমতি পেয়েছে বিএনপি।
বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ বলেন, আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানের ‘কিয়দংশ’ ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। উদ্যানে একটি শামিয়ানা টাঙানোর অনুমতি দেওয়া হয়েছে।
আগামী শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল করছে বিএনপি।
দলটি বলে আসছিল, ওই জায়গায় তাদের স্থান সংকুলান হবে না। তাই সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারেরও অনুমতি চেয়েছিল বিএনপি।
বিএনপি সূত্র জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে মূল আয়োজন হবে না। মূল আয়োজন ও মঞ্চ হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চত্বরে। কাউন্সিলদের বসার জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ ব্যবহার করা হবে।
ওএফ





