বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর স্থানীয় মুসুল্লীদের উদ্যোগে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।জানাযায় বিএনপি-জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামে ও একইভাবে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।দুপুর কুড়িগ্রাম এম এ সাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও উপজেলা প্রতিনিধিদের পাঠানো বার্তায় ,কুড়িগ্রাম সদরের হোলখানা ও পাটেশ্বরী,ফুলবাড়ী, নাগেশ্বরী, চিলমারি,উলিপুর, রৌমারি,ভ’রঙ্গামারি ও রাজিবপুরসহ মোট ৩৬ টি স্থানে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয় বলে জানাযায়। নওগাঁয়; আলী আহসান মুহাম্মদ মুজাহিদের গায়েবানা জানাজা বাদ জোহর একটি মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা অধ্যাপক আব্দুর রশিদসহ জামায়াত শিবিরের অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়া দেশের সিলেট, রংপুর, রাজশাহী, দিনাজপুর, গাইবান্ধা, ময়মনসিংহ, যশোর, চাপাই, বরগুনা, কুয়াকাটা, বরিশাল, মিরসরাই, লক্ষীপুর, রাউজান, বান্দারবান, খাগড়াছড়ি, লামা, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালি, উখিয়া, রামু লোহাগাড়া, সাতকানিয়ায় একইভাবে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
এমএ





