চট্টগ্রামে গ্রেফতারকৃত সাবেক এমপি ও জামায়াতের মহানগর আমীর আ ন ম শামসুল ইসলামকে একটি হত্যা মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে।
মঙ্গলবার শামসুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এ সময় সাতকানিয়ায় যুবলীগ কর্মী হাসান হত্যা মামলায় তাকে গ্রেফতারের আবেদন জানায় পুলিশ। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ তাকে গ্রেফতারের নির্দেশ দেন।
গত ১২ মে নগরীর দেওয়ান বাজার এলাকার জামায়াতের মহানগর কার্যালয়ে সভা চলাকালে পুলিশ অভিযান চালিয়ে শামসুল ইসলাম এবং নগর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ নেতা-কর্মীকে আটক করে।
পরে বিস্ফোরক মামলায় তাদের আদালতে হাজির করা হয়। ইতোমধ্যে লোহাগাড়ার একটি ভাঙচুরের মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখানো হয়।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
আ ন ম শামসুলকে হত্যা মামলায় শ্যোন এরেস্ট
চট্টগ্রামে গ্রেফতারকৃত সাবেক এমপি ও জামায়াতের মহানগর আমীর আ ন ম শামসুল ইসলামকে একটি হত্যা মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে





