যুবদল নেতাকর্মীদের গুম ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী যুবদল। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব রোববার এক বিবৃতিতে এ সব অভিযোগ করেন। সংগঠনের দফতর সম্পাদক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব ঘটনার নিন্দা জানানো হয়।
বিবৃতিতে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানায় যুবদল।
জেএ





