বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং অগ্রসর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে একমাত্র হাতিয়ারই হচ্ছে স্ব-শিক্ষিত মায়েদের ভূমিকা।
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মা দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মা’কে জানাই আন্তরিক শুভেচছা ও অভিনন্দন। আমি তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
খালেদা জিয়া বলেন, জন্মদাত্রী মা’কে ঘিরেই আবর্তিত হয় পরিবারের সকল কার্যক্রম। আবহমান কাল ধরেই এই অমোঘ ধারা চলে আসছে। সন্তানদের শিষ্ট ও সর্বক্ষেত্রে যোগ্য হয়ে গড়ে উঠার পিছনে থাকে একমাত্র মায়েদের অক্লান্ত অবদান।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দায়িত্বশীল, শিক্ষায় আলোকিত মায়েদের সুসন্তানরাই দীর্ঘদিনের অচলায়তন ভেঙ্গে সামাজিক অগ্রগতি তরান্বিত করবে এবং জাতীয় উন্নয়নকে করবে বেগবান ।
মা দিবস উপলক্ষে অপর এক বাণীতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মা একটি পবিত্র শব্দ, সন্তানদের জন্য কঠিন ত্যাগ স্বীকার কেবল মায়েদের পক্ষেই সম্ভব।
তাই মা দিবসে আমি দেশের সকল নাগরিককে আহবান জানাবো তারা যেন মায়েদের প্রতি যথাযোগ্য সম্মান ও কর্তব্য পালন করেন, কারণ কেবলমাত্র সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার একমাত্র শর্ত হচ্ছে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতন থাকা।
[b]ঢাকা, এমএইচ, ১০মে(টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
শিক্ষিত ‘মা’ অগ্রসর সমাজ বিনির্মাণের হাতিয়ার: খালেদা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং অগ্রসর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে একমাত্র হাতিয়ারই হচ্ছে স্ব-শিক্ষিত মায়েদের ভূমিকা। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক বাণীতে





