বর্তমানে নারায়ণগঞ্জসহ সারাদেশে গুম, অপহরণ, চোরাগোপ্তা হত্যার জন্য বিএনপি-জামায়াত চক্রকে দায়ী করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
মাদারীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে শনিবার সকালে সাংবাদিকদের নৌমন্ত্রী বলেন, ‘এখন যে ঘটনাগুলো ঘটছে, সুকৌশলে ১৯ দল তথা বিএনপি-জামায়াত চক্র এগুলো করছে। তারা এ সব ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারকে অকার্যকর করার প্রমাণের চেষ্টা করছে এবং সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে।’
জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।
দুই দিনব্যাপী এ মেলায় ১৭টি স্টলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী সামগ্রী উপস্থাপন করে।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
১৯ দল সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে: নৌমন্ত্রী
বর্তমানে নারায়ণগঞ্জসহ সারাদেশে গুম, অপহরণ, চোরাগোপ্তা হত্যার জন্য বিএনপি-জামায়াত চক্রকে দায়ী করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। মাদারীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে শনিবার সকালে সাংবাদিকদের





