জাতীয় শোক দিবসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনের কেক না কাটাকে ‘সুখবর’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শনিবার দুপুরে সিলেটে কবি নজরুল মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ভদ্রতাজ্ঞান হয়েছে। জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিনের কেক না কাটা সুখবর।’
এর আগে শোক দিবসের আলোচনায় অর্থমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী ও সিলেট-হবিগঞ্জ এলাকার সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসএইচ





