সোমবার (২৪ জুলাই) বিকেল ৩টায় খুলনার খালিশপুরে উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। কোথাও কোনো জবাবদিহিতা নাই। ভেঙে পড়েছে চেইন অব কমান্ড। বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সরকারের আমলের নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়নি। নির্বাচন কমিশনার পদত্যাগ, জাতীয় সরকার গঠন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। কেউ কাউকে মানছেন না। বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ নেই। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। বিদেশিরা আজ বলছে সেন্টমার্টিন দাও, কাল বলবে পুরো দেশটাই দিয়ে দাও। তাই একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। প্রয়োজনে সব দল ঐক্যবদ্ধ হয়ে সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করতে হবে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনার সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও মুফতি ইমরান হুসাইনের সঞ্চালনায় সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমান, দারুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মোসতাক আহমেদ, খুলনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আখম জাকারিয়া, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা নাসির উদ্দিন কাসেমি, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এমআই