বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্ররায় বলেন, তারেক রহমানের রাজনৈতিক জীবন এখন সার্থক। তিনি বিএনপির রাজনীতির শীর্ষে অবস্থান করছেন। কারন তিনি এখনো কোন প্রকার ক্ষমতায় আসেননি।এতেই তাকে নিয়ে এতো আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির রাজনীতি সত্য নির্ভর তাই বিএনপির নেতাদের মিথ্যার আশ্রয় নিতে হয় না। আমাদের প্রতিপক্ষদেও মিথ্যার উপর জন্ম এবং কর্ম। তাই মিথ্যা বলাই তাদের অভ্যাস। তারেক রহমানের অতীত বর্তমান ভবিষ্যত সবই আছে। তারেক রহমান বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আওয়ামীলীগ নেতা হাছান মাহমুদের বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী অহেতুক বেশি কথা বলেন। যাকে তার দলের লোকেরাই বেয়াদব বলে। অনেক কথা বলে নিজের অপরাধ আড়াল করার চেষ্টা করেন।

তিনি ঠিকই বলেছেন তারেক রহমান আর জয়কে এক সমান ভাবে তুলনা চলেনা। কারন একজন দেশের মানুযের জন্য রাজনীতি করে। আরেক জন মাঝে মাঝে মায়ের আচলের নিচে আসে। একজন উপদেষ্টার বেতন যদি ২ লাখ টাকা হয় তাহলে প্রধানমন্ত্রীর বেতন কত ?

আওয়ামী লীগকে সর্তক করে গয়েশ্বর আরো বলেন, আপনারা আমাদের উপর যে অত্যাচার করেছেন। আমরা ক্ষমতায় আসলে আপনাদের কি অবস্থা হবে, এখন সে বিষয়ে এখন আলোচনা হতে পারে।

আমরা এখন বর্তমানে আছি। বর্তমান চলে গেলে ভবিষ্যৎ আমাদের হাতে ক্ষমতা আসবে।আজকে সব জায়গায় একই কথা কখন এই সরকারের বিদায় হবে।

তিনি তারেক রহমানকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য সবাইকে আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং কৃষক দলের সাধারন সম্পাদক সামসুজ্জামান দুদু বলেন, এতো কম বয়সে তারেক রহমানের মত এতো কম বয়সে বাংলাদেশের কোন রাজনীতিবিদ এর এতো বেশি আলোচনায় আসেনি।

তার বন্ধী জীবনে তার উপর যে নির্জাতন করা হয়েছে এর আগে কারো উপর করা হয়েছিলো কিনা তা আমার জানা নেই। তিনি মাটি এবং মানুষের নেতা। তার চলাফেরা সাধারন। আগামী দিনে তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

তারেক রহমান দেশে আসতে চাইলে কেউ তাকে বাধা দিতে পারবেনা। সারা বাংলাদেশ বিমানবন্ধরে গিয়ে দাড়াবে। ডাক্তার অনুমোতি দেয়নি এবং দল সিব্ধান্ত নেয়নি তাই আসতে পারছেননা।

বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবি দলের সভাপতি হাজী মোহাম্মদ লিটনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির প্রচার সম্পাদক এ্যডবোকেট জযনাল আবেদিন ফারুক, লিটে রায় চৌধুরী ,বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবি দলের সাধারন সম্পাদক আলতাফ হোসেন সরদারসহ আরো অনেকে। পরে সভায় তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

এসএইচ