দেশে নতুন করে সংগ্রাম ও লড়াই শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে কাজী বশির আহমেদ মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি বলেন, “দেশে নতুন করে সংগ্রাম, নতুন লড়াই শুরু হয়েছে। এ লড়াই সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে।”

“আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সকল সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে।”

২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

আয়োজক সংগঠনের সভাপতি হাজী মোঃ মানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারনণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর নেতা জি এম আতিকুর রহমান, এম. এ হামিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআইএস