বাংলা, ইংরেজি ও হিন্দী মিলিয়ে প্রায় সাতহাজার গান মুখস্ত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগ কর্তৃক আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এই বিরল প্রতিভার খবর জানান তিনি।
মঙ্গলবার এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, ‘আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি। আমি আমার বাবার সাথে ইংলিশে কথা বলতাম, টিল ডেথ। আমি বাংলায় কথা বলতে পারতাম না। ১৯৬৪ সালের পর আমি বাংলায় কথা বলা শিখি।’
মন্ত্রী ছাত্রলীগের নেতাকর্মীদেরকে শুধু পুঁথিগত বিদ্যাই নয়, এর পাশাপাশি সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান।
আলোচনা সভায় আরওউপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক রাশেক রহমান, ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবদুল আউয়াল খান, ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ড. জিয়া রহমান ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।
কেএইচ





