মহান স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার যে দায়িত্ব নিয়েছিলেন তা আজ ও শেষ হয়ে যাইনি।জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা যে দায়িত্ব নিয়েছিল তা আমাদের পালন করতে হবে।

সিআরবি শিরিষতলায় বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চল কর্তৃক আয়োজিত "মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ"শীর্ষক আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

তিনি আর ও বলেন.....স্কাউটস সদস্যদের কাজ হবে পড়ালেখায় মনযোগী মেধাবী হওয়া।সহপাঠীদের মধ্যে যারা নেশায় আসক্ত তাদের এই জীবন হতে ফিরিয়ে আনা স্কাউটস সদস্যদের দায়িত্ব।আর যারা ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে জনমত গঠন করে প্রতিরোধ করা।

সংবর্ধিত এক মুক্তিযোদ্ধা দাবি করেন চট্টগ্রাম শহীদ মিনার আছে তবে কোন স্মৃতিসৌধ নেই। স্বাধীনতায় জীবন বিসর্জন দিয়েছে সেই সব শহীদদের শ্রদ্ধার্থে অতি দ্রুত স্মৃতিসৌধ নির্মান করার দাবি জানান সরকারের প্রতি।

উক্ত অনুষ্টানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মন্নানের সভাপতিত্বে আর ও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী'দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক' বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর প্রয়াত আ'লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান সরফুদ্দীন চৌধুরী" উপ- পুলিশ কমিশনার(দক্ষিন)সিএমপি এস এম মোস্তাইন হোসাইন সহ প্রমুখ।

এমআর