গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় কালো পতাকা মিছিল করেছে স্থানীয় ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতি চত্বর থেকে এ  মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মিছিল থেকে নেতাকর্মীরা গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানায়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ন আহবায়ক মাহামুদ হাসান খান বাবু, আবদুর জব্বার সোনা, জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক সহ দলীয় নেতা কর্মীরা।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ