জামায়াতের বরিশাল মহানগর সেক্রেটারি জহির উদ্দিন মুহাম্মাদ বাবরসহ সারা দেশে নেতা-কর্মীদের গ্রেফতার, জয়পুরহাটে বাড়ি ঘরে পুলিশের হামলা এবং ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, বরিশালে জহির উদ্দিন মুহাম্মাদ বাবর এবং চট্টগ্রামের চান্দনাইশ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামসহ সারাদেশে নেতা-কর্মীসহ প্রায় আড়াই'শ লোককে আইন-শৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে গ্রেফতার করেছে। জয়পুরহাটে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বাড়ি ঘরে পুলিশ ব্যাপক হামলা এবং ভাংচুর করেছে।
পুলিশ ঘরের দরজা-জানালা এবং আসবাবপত্র ভাংচুর করে। কুরআন-হাদীস ও ইসলামী সাহিত্য ছুঁড়ে ফেলে অবমাননা করে। এর নিন্দা জানানোর কোন ভাষা নেই।
জামায়াত নেতা বলেন, ভাংচুর ও লুটপাট করে জনগণের আন্দোলন কখনো দমণ করা যায় না। সরকার আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে। গ্রেফতারকৃত সবাইকে অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানান তিনি।
জেএ





