সুশীল সমাজ উস্কানি মূলক বক্তব্য দিয়ে বিএনপি-জাময়াতকে সরকার বিরোধী আন্দোলনে নামানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
সোমবার  দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট আয়োজিত বিশিষ্ট চলচিত্রকার আলমগীর কুমকুমের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সুশীল সমাজ উসস্কানি মূলক বক্তব্য দিয়ে দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সরকার হটানোর আন্দোলনে বিএনপি-জামায়াতকে মাঠে নামিয়ে একটি অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনার পায়তারা করছে তারা।
খালেদা জিয়ার রাজবাড়ীর জনসভায় বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ২০১৩ সালে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। রাজবাড়ীতে দেয়া খালেদার বক্তব্যে আবারও সহিংসতার আভাস পাওয়া যাচ্ছে।
জনগণকে সুশীল সমাজের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর শেখ হাসিনা সরকার দেশে শান্তি ফিরে এনেছে। আগামী ৫ বছর ক্ষমতায় থেকে আমাদের ভিশন ২০২১ সফল করতে হবে।
উপজেলা নির্বাচন সম্পর্কে হানিফ বলেন, স্থানীয় নির্বাচন কোন রাজনৈতিক দলের জনপ্রিয়তা মাপের ব্যারোমিটার নয়। স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী ও প্রতীক দেয়া হয় না। তবে সমর্থন দেয়। এসব নির্বাচনে মানুষ প্রার্থীর গুণাগুণ দেখে ভোট দেয়। 
সংগঠনের সভাপতি  তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. এমামুল হক, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক  এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
[b]ঢাকা,এমআর,৩মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]