যুদ্ধপরাধীদের বিচার প্রসঙ্গে শেথ হাসিনা বলেন, ‘যুদ্ধপরাধীদের বিচার আমরাই শুরু করেছি। বঙ্গবন্ধুও যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বিচার বন্ধ করে দিয়েছিল। আমরা বিচার শুরু করেছি। আমরাই শেষ করব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপান সফর নিয়ে গণভবনে শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমেরিকার জন কেরি আমাকে বলেছিলেন যেন কাদের মোল্লার ফাঁসি না হয়। কিন্তু আমি ভয় পাইনি। এমন পরিস্থিতে আর কে সাহস করত কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা। এক মাত্র বঙ্গবন্ধুর কন্যাই এমন সাহস দেখাতে পারেন।’
মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সংবর্ধনা ক্রেস্টে স্বর্ণ কম বেশি নিয়ে সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘কথায় আছে স্বর্ণকার মায়ের গহনা বানালেও সেখান স্বর্ণ চুরি করে।’
[b]ঢাকা, ৩১মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]