বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্ব চন্দ্র রায় বলেছেন,যারা রাজপথে ঘুরে ঘুরে রাস্তার ধুলা মাথায় নিয়ে পতাকা হাতে রাজনীতি করত তাদের সংখ্যা দিন দিন হারিয়ে যাচ্ছে। পদে আছি পথে নেই।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরাম আয়োজিত বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম.ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন অনেকে ড. ডিগ্রী করে এসে রাজনীতিতে জরিয়ে পরছে ।আন্দোলনের সময় রাজপথে থাকবেনা ।তাই বলা যায় আমরা এখন পদে আছি পথে নাই, পদ খুজি কিন্তু পথে যাইনা।

তিনি বলেন,দেশে যেমন প্রাকৃতিক দুর্যোগ আসে তেমনি রাজনীতিতেও প্রকৃতিক দুর্যোগ আসে। এই দুর্যোগ যেমন বলে কয়ে আসেনা তেমনি রাজনীতিতেও দুর্যোগ আসলে এক পক্ষ চলে যায় আরেক পক্ষ চলে আসে তাই এই দুর্যোগ আমাদের সুসংগঠিত ভাবে মোকাবেলা করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মোঃ মোহন মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,বিএনপির ভাইসচেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, ডা. সাখাওয়াত হোসেন জীবন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ রাজিব আহসান, সংগঠনের সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।

 

এইচ ই