তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রবীণ রাজনীতিবিদরা টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। তিনি বলেন, দেশের সাংবাদিক সমাজ আজ হুমকির মুখে পড়েছে। রাজনীতিবিদ ও জঙ্গীবাদের হুমকিতে তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছেনা।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইউনেস্কো বাংলাদেশ সাংবাদিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৪-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে। সাংবাদিকদের যেকোনো দলের রাজনীতিবিদদের অপকর্মের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর গোলাম হোসেন।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]