বর্তমান সরকারকে ব্যর্থ, অথর্ব, ও খুনি হিসেবে আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার জনগনকে অন্ধকারে রেখে নিজেই রাষ্ট্রদ্রোহীতার মত কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি বলেন, সরকার গোপনে রাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ড চালাচ্ছে যা দেশের মানুষ জানে না। আবার তারা অন্যের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করে।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে এলডিপি আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর প্রতীকের সভাপতিত্বে মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন, এলডিপি মহাসচিব ড. রেজোয়ান আহমেদ, জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, জাতীয় গণতানন্ত্রিক পার্টির (জাগপা) শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, খেলাফত মজলিসের নায়েবে আমির মজিবুর রহমান পেশওয়ারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আমমেদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবীব লিংকন প্রমুখ।

বিএনপি নেতাদের মধ্যে অংশ নেনআবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল হালিম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এসএম