ইহুদী-খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে গোটা দুনিয়ায় মুসলিম কিলিং মিশনে নেমেছে। গাজায় মুসলমানদের রক্তস্রোত বইছে। এ অবস্থায় ফিলিস্তিনিদের রক্ষায় মিছিল, সভা ও লেখনির মাধ্যমে বিশ্ব বিবেককে জাগ্রত করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শনিবার বিকালে নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে আয়োজিত সমাবেশে চরমোনই পীর এই কথা বলেন।
এ সময় চরমোনাই পীর তার দলের তহবিলে অনুদান দিয়ে দূতাবাসের মাধ্যমে দুর্গত ফিলিস্তিনিদের আর্থিক সহযোগিতা করার ও ইসরাইলের সকল পণ্য বর্জনের আহবান জানান।
ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওছারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





