নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, খালেদা জিয়া বর্তমানে দানবের ভূমিকায় আছেন। তাই তাকে দানবের খাঁচায় বন্দী করতে হবে।

সোমবার বিকেলে একটি প্রাইভেট টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

শাহজাহান খান বলেন, যে দানব মানুষকে হত্যা করে তাকে দানবের খাঁচায়ই বন্দী করতে হয়। খালেদা জিয়া বর্তমানে দানবের ভূমিকায় আছেন।

মন্ত্রী আরও বলেন, পৃথিবীর কোথাও এমন নজির নাই যে বিরোধী দল আন্দোলনের নামে দেশের সাধারণ মানুষকে হত্যা করে।

নৌপরিবহন মন্ত্রী তার সমাবেশে ককটেল হামলায় ভয় পেয়েছেন কী না এমন এক প্রশ্নের জবাবে বলেন, তিনি মুক্তিযুদ্ধ করেছেন। এরকম হামলায় তিনি ভীত নন।

পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রনের বাইরে কীনা-জানতে চাইলে শাহজাহান খান বলেন, পরিস্থিতি এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

কেবি