সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছে হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট। সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অন্যায় অত্যাচার-মন্দির ভাংচুর ও সম্পদ দখলের প্রতিবাদে বৃহম্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সভায় এ আহবান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা বাবু নিতাই রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাবু ড. সুকমল বড়ুয়া, সংগঠনের আহবায়ক জয়ন্ত কুণ্ড, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক নকুল সাহা, ছাত্র যুব ফ্রন্টের কেন্দ্রীয় নেতা সারওয়াদে প্রমুখ।
সরকার দেশকে লুটের রাজ্যে পরিণত করেছে মন্তব্য করে সাবেক মন্ত্রী নিতাই রায় বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকে হত্যা-গুম বৃদ্ধি পাচ্ছে দিন দিন। ব্যাংক লুট, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে। এ থেকে মুক্তির জন্য সকলকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
নিতাই বলেন, এ পর্যন্ত যেখান সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয়েছে। তাদের সাথে জড়িত আছে সরকার দলীয় ছাত্রলীগ, যুবলীগ, এবং আওয়ামী লীগের মন্ত্রী সভার লোক জন। যার কারণে এদের বিচার করা সম্ভব হচ্ছে না।
এসময় সরকারের প্রতি আহবান জানিয়ে হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা বাবু নিতাই রায় চৌধুরি বলেন, সন্ত্রাসীরা যে দলের লোক হউক না কেন, তাদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা করা হউক।
এমএ/ এআর





