ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বর হামলা অমানবিক উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, এই মানবতাবিরোধী হত্যাকাণ্ড বন্ধে বিশ্ববাসীকে এগিযে আসতে হবে।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বর হামলা শুধু অমানবিকই নয় তা জঘন্যতম। এই মানবতাবিরোধী বরবর হত্যাকান্ড বন্ধে বিশ্বের সকল শক্তিধর রাষ্ট্রগুলোকে এগিযে আসতে হবে।

শুক্রবার সিরাজগঞ্জের কাজীপুরে উপজেরা পরিষদ মিলনায়তনে ইফতারপূর্ব এক সমাবেশে তিনি এ আহবান জানান। কাজীপুর উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা এ ইফতার মাহফিলের আয়োজন করে।

ঈদের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আন্দোলনের হুমকির জবাবে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি দেশে জ্বালাও, পোড়াও ও হত্যার রাজনীতিকে উসকে দেবার পায়তারা করছে। অপরদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৬ হাজারেরও বেশী চিকিৎসক নিয়োগ দেবে।

প্রচলিত নিয়মে চিকিৎসকদের পদোন্নতিও দেয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দারিদ্র বিমোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য বলেন, অহেতুক আন্দোলনের নামে শান্তি বিনষ্ট করে নৈরাজ্য সৃষ্টি করা হলে প্রশাসন প্রয়োজনে তা কঠোর হাতে দমন করবে।

উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলামের সভাপতিতেত্ব সমাবেশে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর