বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বীর মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল।
বুধবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় শুরু হয়।
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতেয়াক আজীজ উলফাত, মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি অধ্যক্ষ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক শফিউজ্জামান খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, বাংলাদেশে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জে. (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, মুক্তিযোদ্ধা সাদেক খান, কর্নেল (অব.) জয়নুল, কর্নেল মফিজ দেওয়ান, শাহ মোহাম্মদ আবু জাফর, আব্দুর রহমান, এম এ খালেক, আজীজুল হক লেবু, জহির উদ্দিন বাবুল, ইঞ্জিনিয়ার শাহ আলম, আব্দুল মজিদ, অ্যাডভোকেট শাহাব উদ্দিন, হাজী ওয়ালিউল্লাহসহ প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন।
ঢাকা, এমএইচ, ২৯ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)
রাজনীতি
খালেদার সঙ্গে বৈঠকে মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল
বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বীর মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল। বুধবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় শুরু হয়।





