ব্রিটিশ ভারতের নির্যাতিত ও বঞ্চিত মুসলমানদের মধ্যে মুসলিম জাতিসত্তার চেতনার উন্মেষ ঘটানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত উপমহাদেশের মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠন নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের কবর জিয়ারত ও পবিত্র ফাতেহা পাঠ শেষে এই মহান নেতার রূহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন বাংলাদেশ মুসলিম লীগের ঢাকায় অবস্থানরত নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দোয়াপর্ব শেষে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে দলের নবনির্বাচিত মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, পৃথিবীর প্রায় সর্বত্র মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত যে জুলুম ও আগ্রাসন চলছে তা থেকে এই জাতিকে উদ্ধার পেতে হলে মুসলিম জাতিসত্তার অমলিন চেতনার পুনর্জাগরণ ঘটিয়ে সঙ্কট উত্তরণের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য আতিকুল ইসলাম, স্ট্যান্ডিং কমিটির সদস্য শেখ আশফাকুজ্জামান, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, মো: কুদরতউল্লাহ, সাংগঠনিক সম্পাদক এস এইচ খান আসাদ, কোষাধ্যক্ষ শহুদুল হক ভূঁইয়া, দফতর সম্পাদক খোন্দকার জিল্লুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

এসএ