জামায়াতের নেতা শামসুর রহমান বলেন, সরকার চলমান আন্দোলনকে নির্মম ও নিষ্ঠুরভাবে দমনের জন্য দলীয় গুপ্তঘাতকদের মাঠে নামিয়েছে।
পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দেয়া হয়েছে জনগণের উপর। তারা হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জুলুম ও নির্যাতন চালিয়ে জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিতে চায়।
কিন্তু তাদের সে স্বপ্নবিলাস জনগণ কখনোই বাস্তবায়িত হতে দেবে না বরং যেকোন মূল্যে রুখে দেবে। তিনি সরকারকে গণদাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করার আহবান জানান। অন্যথায় এজন্য সরকারের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।
তিনি বলেন, সরকার অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতেই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধংশ করেছে। নির্বাচন কমিশনকে সাজানো হয়েছে আত্মমর্যাদাহীন ও দলদাস লোক দিয়ে।
সে বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনেই ৫ জানুয়ারি তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচনের মাধ্যমে ফ্যাসীবাদী সরকার জাতির ঘাড়ে চেপে বসেছে।
তারা দলন-পীড়ন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য চালিয়ে চলমান গণআন্দোলনকে স্তব্ধ করতে চায়। কিন্তু জনগণ সরকারের ষড়যন্ত্র কোন ভাবেই সফল হতে দেবে না বরং যেকোন মূল্যে সকল ষড়যন্ত্র রুখে দেবে। তিনি জালিম সরকারের পতনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
কদমতলী পূর্ব থানা:
চলমান অবরোধের সমর্থনে কদমতলী থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলট জুরাইন রেল গেইট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাস্তা অবরোধ করে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা আব্দুর রহীম। উপস্থিত ছিলেন জামায়াত নেতা মহিউদ্দীন, মুজিবুর রহমান মঞ্জু, মাইনুল ইসলাম হীরা ও ফরিদ হোসাইন প্রমূখ।
এসএইচ





