বাংলাদেশের চলমান রাজনৈতিক মতবিরোধ দূর করতে এবং আগামীতে একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ ও সমঝোতা চায় কানাডা।
মঙ্গলবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে কানাডিয়ান হাইকমিশনার হিথার ক্রডেন এ অভিমত তুলে ধরেন। সচিবালয়ে দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কানাডিয়ান হাইকমিশনার।
পরে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের জানান, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি (কানাডিয়ান হাইকমিশনার) গণতন্ত্র, দেশের আইন-শৃঙ্খলা ও উন্নয়নের জন্য জরুরি ভিত্তিতে সংলাপ ও সমঝোতা হওয়া প্রয়োজন বলে আমাকে জানিয়েছেন। জবাবে আমি বলেছি দেশে এখন উপজেলা নির্বাচন চলছে। রাজনৈতিক দলগুলো উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচন শেষ হলে সংলাপের উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি
রাজনীতি
দ্রুত সংলাপ ও সমঝোতা চায় কানাডা: আইনমন্ত্রী
বাংলাদেশের চলমান রাজনৈতিক মতবিরোধ দূর করতে এবং আগামীতে একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ ও সমঝোতা চায় কানাডা।