বর্তমান আওয়ামী লীগ সরকার কোনভাবেই তাদের মেয়াদ পূর্ণ করতে পারবে না। এ সরকার জনগন বান্ধব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
সাম্প্রতিক সময়ে দেশের সর্বত্র গুম, খুন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস বর্তমানে রক্ষী বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে।
শনিবার আনুমানিক দুপুর সাড়ে ১২ টায় সিলেট শহরতলীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, সিলেট জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল গাফ্ফার প্রমুখ।
[b]ঢাকা, ১০ মে, (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
রাজনীতি
'চলমান সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না'
বর্তমান আওয়ামী লীগ সরকার কোনভাবেই তাদের মেয়াদ পূর্ণ করতে পারবে না। এ সরকার জনগন বান্ধব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।