আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ ঠেকাতে পারবেনা।

তিনি বলেন, বর্তমানে দেশে ‘যুদ্ধাপরাধীদের বিচার চলছে এবং অনেকের মৃত্যুদণ্ড হয়েছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। পর্যায়ক্রমে সকলের রায় কার্যকর হবে। এ রায় নিয়ে শেখ হাসিনার ভয় নাই।

আজ সোমবার বিকালে শাহবাগ জাদুঘরের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ‘মুক্তিযোদ্ধা দিবস’উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করেন। উক্ত সভার উদ্ভোধনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সৈয়দ আশরাফ জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে মুক্তিযোদ্ধা দিবসের কর্মসূচির উদ্ধোধন করেন।

সৈয়দ আশরাফ আরও বলেন , মাঝেমধ্যে মনে হয়, মুক্তিযুদ্ধ করাটাই ছিল অপরাধ। আমাদের অনেক বড় আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। কিন্তু নানা ভাবে মানুষকে ভুল বুঝানোর চেষ্টা চলেছে। দেশের স্বাধীনতা আলোচনা বা গোলটেবিলের মাধ্যমে আসেনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদ খান বীর বিক্রম।

বক্তব্য রাখেন সংসদের ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, মহাসচিব মো. আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন পাহাড়ী, ঢাকা মহানগর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আমির হোসেন মোল্লা প্রমুখ।

এমকে