বর্তমান সরকারকে প্রতিবেশি দেশের সেবাদাস সরকার আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এম ওসমান ফারুক বলেছেন, এই সেবাদাস সরকার দিয়ে তিস্তাসহ কোনো নদীর পানির ন্যায্য হিস্যা আদায় হবে না। এজন্য প্রয়োজন গণতান্ত্রিক ও জনগণের সরকার।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ (উত্তর) বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অবৈধ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, এজন্য তাদের স্বৈরাচারী আচরণ দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে।
ওসমান ফারুক বলেন, তিস্তা অভিমুখে লংমার্চের মাধ্যমে জনগণ এই সরকারকে অনাস্থা জানিয়েছে। জনগণের ঘৃণা ও ক্ষোভকে শক্তিতে রূপান্তরিত করে সরকার পতনের আন্দোলনকে দ্রুত করতে হবে।
বিএনপির এই নেতা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।
ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক খুররম খান চৌধূরীর নেতৃতে এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য শহীদ সরোয়ার, বিএনপির কেন্দ্রীয় নেতা এমরান সালেহ প্রিন্স, হালুয়াঘাট উপজেলা বিএনপির সভাপতি আলী আজগরসহ কয়েকশ নেতাকর্মী।
[b]ঢাকা, এমএইচ, ২৪ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)
[/b]
রাজনীতি
সেবাদাস সরকার দিয়ে পানির ন্যায্য হিস্যা আদায় হবে না: ওসমান ফারুক
বর্তমান সরকারকে প্রতিবেশি দেশের সেবাদাস সরকার আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এম ওসমান ফারুক বলেছেন, এই সেবাদাস সরকার দিয়ে তিস্তাসহ





