বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রাজধানীতে গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের স্বজনরা সাক্ষাৎ করবেন।

বুধবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এসময় খালেদা জিয়া পরিবারের স্বজনদের সমবেদনা জানাবেন বলে জানা গেছে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

ঢাকা, ১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম), এনএস