সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়) কুয়ালালামপুরের জাতীয় মসজিদে (মসজিদ নেগারা) জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এর আগে জানাজায় অংশ নিতে মরহুমের মামা শামীম ইস্কান্দারসহ তিনজন মালয়েশিয়া পৌঁছান।
আরাফাত রহমান কোকো শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মালেয়শিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার কোকোর মরদেহ বাংলাদেশে আনা হবে।
এমকে





