সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শনিবার (১১ মার্চ) বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপির মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মোশাররফ বলেন, সরকারের বিদায় যত দ্রুত হবে, পরিস্থিতির তত উন্নতি হবে। সরকারের পতন ঘটাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির আন্দোলনে সরকার ভীত। দেশে কোনো গণতন্ত্র নেই। ১০ দফা দাবি আদায়ের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

তিনি আরও বলেন, সরকার বিএনপির প্রতিটি সমাবেশে বাধা দিয়েছে। দেশের জনগণ এই সব অপশক্তি ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আমাদের সমাবেশ সফল করেছে।

এবিএস