দিনাজপুরের চিরিরবন্দরে আসামি আটককে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত-শিবির কর্মীদের সংর্ঘষের ঘটনা ঘটছে। এতে অন্তত ১৪ গ্রামবাসী আহত হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দরে গাড়ি ভাঙচুর করা হচ্ছে- এমন খবরে পুলিশ সেখানে যায়।
পরে সেখান থেকে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও একাধিক নাশকতা মামলার আসামি খোদা বক্সকে গ্রেফতার করে পুলিশ। এ খবরে স্থানীয় বিএনপি- জামায়াতের নেতা-কর্মীরা একত্রিত হয়ে পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলে।
এক পর্যায়ে তারা পুলিশের কাছ থেকে খোদা বক্সকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ অবস্থায় নিজেদের নিরাপত্তার জন্য পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছোঁড়ে। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়ে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমকে





