বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করারই শামিল। এ দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ধারাবাহিক অপচেষ্টা চলছে। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত।

গতকাল শুক্রবার বিকেলে শহরের কমলাপুরে ময়েজমঞ্জিলে ফরিদপুর শহর ও কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজওয়ান। সভায় বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, সহসভাপতি ওবায়দুল কাদের, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজ্জাজ বিন ইউসুফ, জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবদুল হান্নান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ, রুকসুর সাবেক ভিপি সেলিম হোসেন, কোতোয়ালি থানা ছাত্রদলের সভাপতি নাদিম মোহাম্মদ রুবেল, শহর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মাহবুব, সাবেক সিবিএ নেতা মজিবুর রহমান দিলীপ প্রমুখ। সভা সঞ্চালনা করেন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এম এম ইউসুফ ওরফে ভিপি ইউসুফ এবং কোতোয়ালি থানা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী সাইফুল ইসলাম।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ভিত্তহীন অপপ্রচারের তীব্র নিন্দা জানান।

 এবিএস