বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের তৃতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর এই জানাজা অনুষ্ঠিত হয়।

দলের সর্বস্তরের নেতা কর্মীরা ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। জানাজা শেষে হাজার হাজার নেতা, কর্মী ও সমথকগণ ফুল দিয়ে হান্নান শাহের প্রতি শ্রদ্ধা জানান।

জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড.আব্দুল মঈন খান, কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, আহমেদ আযম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর. আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, হাবিবুর রহমান হাবিব, গোলাম আকবর খন্দকার, আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম, মারুফ হোসেন, রফিক শিকদার, ইউনুস মৃধা, রাজীব আহসান, আকরামুল হাসান মিন্টু প্রমুখ অংশ নেন।
এছাড়া ২০ দলীয় জোট নেতা সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, শফিউল আলম প্রধান, মোস্তাফিজুর রহমান ইরান, ফরিদুজ্জামান ফরহাদ, গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠন, ২০ দলীয় জোটের শরিক দলগুলোর পক্ষ থেকে পৃথকভাবে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।

গত মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে রাইফেলস হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন।

এসএম