ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক ১৭তম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় উত্তরা হাজি ক্যাম্প থেকে তিনি এ প্রচারণার কাজ শুরু করেন।

হাজী ক্যাম্প থেকে তিনি প্রচারণা শেষ করে বনানীর কড়াইল বস্তি এলাকায় প্রচারণা ও গনসংযোগ করবেন আনিসুল হক।

পরে বনানী বাজার, গুলশান-২ ডিসিসি মার্কেট, তেজগাঁও বিজিপ্রেস এলাকা এবং মিরপুর-১ নম্বরে গণসংযোগ করবেন তিনি।

এআর